মেহেরপুরের কলাইডাঙ্গাতে স্থানীয় আওয়ামীলীগ ও গ্রামবাসীদের নিয়ে কর্মি সমাবেশ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৭, ২০১৮

মেহেরপুরের কলাইডাঙ্গাতে স্থানীয় আওয়ামীলীগ ও গ্রামবাসীদের নিয়ে কর্মি সমাবেশ অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গাতে কলাইডাঙ্গা মাদ্রাসা পাড়ার উদ্দ্যোগে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মি ও গ্রামবাসীদের নিয়ে ওই কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 কর্মি সমাবেশে স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বারাদি ইউনিট আওয়ামীলীগের সভাপতি শামীম ফেরদৌস,সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, পিরোজপুর ইউপি সদস্য মুর্শিদ কুলি ম্যাগা। এসময় সেখানে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আকবর জালাল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here