চরভদ্রাসনে জমে উঠেছে গরু-ছাগলের হাঁট ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৭, ২০১৮

চরভদ্রাসনে জমে উঠেছে গরু-ছাগলের হাঁট !




নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:-
ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন বাজারে সপ্তাহে ২ দিন হাঁট বসে।শুক্রবার ও সোমবার।সেই নব্বই এর দশক থেকেই দুর -দুরান্ত থেকে উক্ত হাটে মানুষ বিভিন্ন কেনাকাটা করতে আসত।গরু ছাগল তারমধ্যে অন্যতম। প্রতি হাটেই অসংখ্য গরু-ছাগল কেনা বেচা হয় এই হাটে । তবে সোমবারের থেকে শুক্রবারের হাটটি জমজমাট হয় বেশী।

মুসলমানের দ্বিতীয় ধর্মীয় উৎসব হল ঈদ-উল আজাহা।সকল সামর্থবানের উপরই এই ঈদে কোরবানি করা ফরয।তাই কোরবানির সময় দেশের বিভিন্ন স্থানে গরু ছাগলের বড় বড় হাট মিলে।আর ক্রেতারা ব্যাস্ত হয়ে পড়ে গরু-ছাগল কেনায়।
চরভদ্রাসন বাজারের এই হাটে কোরবানির সময় হাজার হাজার ক্রেতা বিক্রেতা গরু-ছাগল কেনাকাটা করে।চরভদ্রাসনের এই হাঁটের ইজারাদার ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন সুযোগ সুভিদা দিয়ে থাকে।
আগামী বুধবার ২২ ইশে  আগষ্ট পবিত্র ঈদুল আজাহা অনুষ্ঠিত হবে।তাই বেচাকেনা হচ্ছে ধুমছে।
এই ঈদ উপলক্ষে চরভদ্রাসনের হাট জমেছে গত সোমবার থেকে।আজ শুক্রবার থেকে ঈদের দিন পর্যন্ত এই হাট চলবে।  হাটের ইজারাদার ঈদের এই সময়টায় হাসিলের পরিমানটা বাড়ি দেন বলে অভিযোগ ক্রেতা-বিক্রেতাদের ।
এ ব্যাপারে ইজারাদার কতৃপক্ষ জানান আমরা এবার লোকসানের মধ্যে আছি। তারপরও আমরা নিয়মিত হাসিল ই নিচ্ছি।তিনি আরও জানান আমরা বিক্রেতাদের কাছ থেকে হাজারে ১০ টাকা ও ক্রেতাদের কাছ খেকে হাজারে ৩০ টাকা নিচ্ছি।তিনি আরও বলেন,“নিজের এলাকার হাট পরিচিত বা আত্মীয় অনেকের কাছ থেকে টাকা নেওয়াই যায় না।আমাদের আজকের টার্গেট ৩০০ টি পশু বেচাকেনা করা,তা না হলে লোকসান হবে”।
হাসিলের ব্যাপারে একাধিক ক্রেতা জানান আমাদের কাছ থেকে হাজারে ৪০ টাকা নিয়েছে।আবার অনেকে বলছেন তুলনামূলকভাবে বেশী নেওয়া হচ্ছে।
হাসিল যাই হোক না কেন বাজার এখন চাঙা। গরু -ছাগল কেনার জন্য বাজারে উপচে পড়া ভির জমেছে বেশ পুরোনো এই হাটটিতে। এছাড়া রাত্রিবেলায় এখানে গরু নিয়ে থাকার ব্যাবস্থা রয়েছে বলে জানা যায়।   

Post Top Ad

Responsive Ads Here