sports desk.
সিপিএলে সেন্ট লুসিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডারস। এ ম্যাচে ৩৬ বলে অপরাজিত থেকে ৯৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন ড্যারেন ব্রাভো।
![]() |
| Daren Bravo |
আগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২১২ রান তুলেছিল সেন্ট লুসিয়া। ১০ ওভার শেষ না হতেই ৩ উইকেট হারায় ত্রিনবাগো নাইট রাইডারস। ৭১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পরে যায় ত্রিনবাগো নাইট রাইডারস। ড্যারেন ব্রাভোর দানবীয় ইনিংসটি খেলার পূর্বে জয়ের সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কোটায়।
অপর প্রান্তে ব্রেন্ডন ম্যাককালাম ৪২ বলে ৬৮ রান করলেও জয়ের নায়ক ড্যারেন ব্রাভোর। কাইরন পোলার্ডের করা ১৬ তম ওভারে নিয়েছেন ৩২ রান। ছক্কা মেরেছেন ৫ টি, এর মধ্যে টানা ৪ টি। ব্রেন্ডন ম্যাককালাম ১৭ তম ওভারে তুলেছেন ২১ রান। ১৮ তম ওভারে ২ টি উইকেট হারায় ত্রিনবাগো নাইট রাইডারস। ১৮ তম ওভারে ২ উইকেট হারালেও জয় তখন হাতের মুঠোয়। কারন শেষ ওভারে রান দরকার ছিল ৩ টি।
১০ ছক্কা ও ৬ চারে অপরাজিত ৯৪ রান করে ম্যাচ সেরা হয়েছেন ড্যারেন ব্রাভোর।

