রাস্তা সংস্কার না করায় এলাকাবাসীর অভিযোগ
হাফিজুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-টাঙ্গাইলের ধনবাড়ীর ১ নং বীরতারা ইউনিয়নের বাজিতপুর পাগলাবাড়ী মোড় থেকে শফি চেয়ারম্যানের বাড়ীর সামনে দিয়ে চরপাড়া সাহেব আলী মুন্সী বেপারীর বাড়ী পর্যন্ত সড়কটি যেন মরন ফাঁদে পরিনিত হয়েছে। মেম্বার চেয়ারম্যান সংস্কার না করার অভিযোগ করেন এলাকাবাসী। এতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বীরতারা ইউনিয়নের বাজিতপুর পাগলাবাড়ী মোড় থেকে শফি চেয়ারম্যানের বাড়ীর সামনে দিয়ে চরপাড়া মোহাম্মদ আলী বালিকা বিদ্যালয়ের পাশ দিয়ে সাহেব আলী মুন্সী বেপারীর বাড়ী পর্যন্ত রাস্তাটি যেন মরন ফাঁদে পরিনিত হয়েছে। কদমতলী বাজার থেকে রহিম ম্বোরের বাড়ী পর্যন্ত, এবং কী কদমতলী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে পলিশারপাড় পর্যন্ত রাস্তাটি জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কদমতলী ফয়েজের মোড় থেকে বীরতারা নাহেরের মোড় ও বীরতারা হায়দারের মোড়, কদমতলী বাবলু মেম্বারের বাড়ীর ব্রীজ পাড় থেকে বীরতারা জালালের মোড়, কাঠালিয়াবাড়ী পন্ডিত বাড়ী মোড় থেকে কাঠালিয়াবাড়ী ব্রীজপাড়, ৬ নং ওয়ার্ড় এর চরপাড়া মজির বাড়ী থেকে কয়া ব্রীজাড় পর্যন্ত, খন্দকারের বাড়ীর সামনে থেকে হাতীবান্দার ভিতর দিয়ে হাতিবান্দা কেন্দুয়া পাঁকা সড়ক পর্যন্ত। সকল রাস্তাই একেবারেই কাঁচা জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মনে হয় এই রাস্তা গুলোর যেন দেখার কেউ নেই।
এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায় স্থানীয় বীরতারা ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা রাস্তাগুলোর মেরামতের কোন উদ্যেগ নিচ্ছে না। রাস্তা গুলো খারাপ থাকায় প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। বর্তমান চেয়ারম্যানের আমলে এই ইউনিয়নের জনগন তেমন কোন সহযোগিতা বা সরকারী অনুদান পাচ্ছে না। যেমন ইউনিয়ন পরিষদ থেকে টয়লেট, পাট বীজ, টিউবয়েল, গরীবদের জন্য ঘর সহ বিভিন্ন কিছুই পাচ্ছে না। তাই নয় ভিজিএফ’র চাল ২০ কেজির জায়গায় ১৭-১৮ কেজি করে গরীব অসহায় পরিবারের মাঝে ঈদের আগে বিতরণ করেন।
কদমতলী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও চরপাড়া মোহাম্মদ আলী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাস্তা দিয়ে তো বর্তমানে যাওয়া যায় না । রাস্তায় কোন মটিও কাটে না। কী করে রাস্তায় জনসাধারণ চলাচল করতে পারবে। মেম্বার চেয়ারম্যানেরা তো জনগগের কথা ভাবে না। ভোটের সময় পায়ে ধরে। ভোটে জয়ী হওয়ার পর তাদের আর খোঁজ থাকেনা। আমরা চাই যে , রাস্তাগুলো যেন অতি তাড়াতাড়ি সংস্কার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে সচেতন কয়েক ব্যাক্তি জানায়, এবার সরকারের দেওয়া পায়খানা এলাকার কোন লোকের মাঝে না দেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ১ লাখ এর অধিক টাকা জরিমানা দিয়েছে চেয়ারম্যান। তার আমলে রাস্তার কোন উন্নয়ন হয়নি।
চরপাড়া গ্রামের লোকজন ক্ষোভ প্রকাশ করে জানান, শফি চেয়ারম্যান বা আজমত আলী মেম্বার বাজিতপুর পাগলাবাড়ী মোড় থেকে শফি চেয়ারম্যানের বাড়ীর সামনে দিয়ে চরপাড়া সাহেব আলী মুন্সী বেপারীর বাড়ী পর্যন্ত রাস্তাটি যেন মরন ফাঁদে পরিনিত হয়েছে। এ রাস্তাটি দেখেও না দেখার ভান করে চলছে। শফি চেয়ারম্যান এখন ধনবাড়ী উপজেলা সদরে থাকে এলাকায় তেমন আসেন না তাই তাদের কে কাঁচা রাস্তায় চলতে হয় না। যত সমস্যায় এলাকাবীর পোহাতে হয়। রাস্তাটি খারাপ থাকায় এই ১ সপ্তাহে ৬ টি মোটর সাইকেল রাস্তা থেকে খাদে পড়ে দূর্ঘটনা ঘটেছে।
এব্যাপারে ০৬ নং ওয়ার্ডের মেম্বার আজমত আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়াযায়নি।
বীরতারা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সাথে কথা বলতে ইউনিয়ন পরিষদে গেলে তাকে পাওয়া যায়নি।
বীরতারা ইউনিয়নবাসী জানান, আমরা চাই যে সরকারের মন্ত্রনালয় থেকে সরাসরি কোন অফিসার এই আমাদের বীরতারায় এসে দেখে যাক বর্তমান সরকার উন্নয়নের সরকার কতটুকু উন্নয়ন হয়েছে তা বাস্তবেই পষ্টতাই পরিলক্ষিত। আমাদের দাবী সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট জোর হস্তক্ষেপ কামনা করছি।

