আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি-বড়াইগ্রাম উপজেলায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কুদ্দুস,মাননীয় এম পি, নাটোর-৪, জনাব আবুল কালাম আজাদ, মাননীয় এম, পি নাটোর- ১, জনাব শাহিনা খাতুন, জেলা প্রশাসক, নাটোর, পুলিশ সুপার, নাটোর জনাব বিপ্লব বিজয় তালুকদার। হাইওয়ে পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বড়াইগ্রাম, পৌরসভার মেয়রসহ বিভিন্ন কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মহাসড়কে দূর্ঘটনারোধ, শৃংখলা ফিরানো, ফিটনেসবিহীন ও অবৈধ মোটরযান চলাচল রোধ এবং লাইসেন্সবিহীন ড্রাইভারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্ব সাধারনকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হইল।

