ধনবাড়ীতে শত্রুতার জেরে হারুন নামক ব্যাক্তিকে চোর সাজিয়ে পুলিশে সোপর্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৬, ২০১৮

ধনবাড়ীতে শত্রুতার জেরে হারুন নামক ব্যাক্তিকে চোর সাজিয়ে পুলিশে সোপর্দ

হাফিজুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-
টাঙ্গাইলের ধনবাড়ীতে হারুন নামের এক ব্যাক্তি কে পূর্ব শশ্রুতার জের ধরে স্থানীয় আ: লতিফ হারুন কে চোর সাজিয়ে পুলিশে সোপর্দ করিয়েছে। ধনবাড়ী থানা পুলিশ হারুন কে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করেছে।

হারুনের স্ত্রী ও তার পরিবারের লোকজন  জানায়, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক তথ্যধারা পত্রিকা সহ আরো কয়েটি পত্রিকায় “ধনবাড়ীতে গৃহবধূর শ্লীলতাহানির আভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের পর থেকেই হারুনের পরিারকে নানা ভাবেই ক্ষতিগ্রস্থ করার পায়তারা করছে। এবং কী তথ্যধারা পত্রিকায় বর্তমান চেয়ারম্যান শফি তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন ও ঘটনায় আহত হারুনের স্ত্রী কে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে পাঠায়। তারপর হারুন  আ: লতিফ’দের বিরুদ্ধে ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
হারুনের স্ত্রী ও তার পরিবার আরো  জানায়, সম্প্রতি কিছু দিন আগে আ: লতিফ তার পুকুরে নিজেই বিষ প্রয়োগ করে আমাদের নামে ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করেও ক্ষান্ত হয়নি হারুন কে চোর সাজিয়ে পুলিশে সোপর্দ করিয়েছে আ: লতিফ সহ তার বাহাম ভূক্ত লোকজন ।  এতে করে আমরা মিথ্যা হয়রানির শিকার হচ্ছি। এনিয়ে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল রূপসা নিউজ টুয়েন্টিফোর ডটকম পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর লতিফ গংরা নানাভাবে হুমকি দিচ্ছে। আমরা এই মিথ্যা ঘটনা ও মামলায় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও মাননীয় জেলা পুলিশ সুপার সহ মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট হস্তক্ষেপ কামনা করছি এবং সঠিক বিচার দাবী করছি।
নাম প্রকাশ না করার শর্তে  কয়েক ব্যাক্তি জানান, হারুনের বউকে আ: লতিফ সহ তার বাহাম ভূক্ত লোকজন বাড়ী থেকে তুলে নিয়ে মারপিট করে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এঘটনাটি সমাধান দেওয়ার নাম করে আওয়ামীলীগ নেতা ০১ নং বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহামাদ আল ফরিদ ধামাচাপা দেওয়ার চেষ্ঠাও চালিয়ে ছিলেন। আহত হারুনের স্ত্রী পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।
নাম প্রকাশ না করার শর্তে আ: লতিফের পাড়া প্রতিবেশী কয়েক মহিলা জানায়, আওয়ামীলীগ নেতা ০১ নং বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আল ফরিদ ও কিছু প্রভাবশালী ব্যাক্তির  ইদ্ধনে স্থানীয়  প্রভাবশালী আ: লতিফ নীরহ হারুন কে চোরের অপবাদ দিয়ে পুলিশে সোপর্দ করিয়েছে এলাকার একটি  কুচক্রী মহল।  আমরা এলাকাবাসী এ ঘটনার  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আ: লতিফের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে আসেনি। 
এব্যাপারে বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহামাদ আল ফরিদের বাড়ীতে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করলেও বন্ধ পাওয়া যায়। 



Post Top Ad

Responsive Ads Here