হাফিজুর রহমান ,ভ্রাম্যমান প্রতিনিধি-
টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা গ্রামের রফিকদের ইউক্লিপটাছ গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ২ শতাধিক গাছ জোরপূর্বক কেটে শ ত্র তা সাধন করেছে। এনিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকেই মামলার বাদী কে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে।
ধনবাড়ী উপজেলায় বীরতারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী ও তার ভাই বেলাল মিলিটারী গংরা মিলে ফজলুল হক ও তার ছেলে রফিকদের গাছ কেটে জোর পূর্বক তাদের জমি বে-দখল করার পায়তারা করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
রফিকের মেয়ে ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা কলেজের ছাত্রী শারমিন আক্তার জানায়, আমাদের গাছ কেটে তারা অনেক ক্ষতি করেছে । আমরা এঘটনায় বিবাদী আব্দুল বারী গংদের উপযুক্ত শাস্তি দাবী করছি।
রফিক জানায়, আমাদের প্রায় ২০ শতাংশ জমি হায়দার আলী গংরা গাছ কেটে জমি বেদখল করার পায়তারা করছে। এবং এ ঘটনা নিয়ে জি নিউজ ৭১ ডটকম পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকেই অমাদের কে নানাভাবে হুমকি দিচ্ছে। এবং কী মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এবং কী আমরা একটি মামলা করেছি এজন্য হায়দার আলী গংরা প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েক সচেতন ব্যাক্তি জানায়, আব্দুল বারী মুক্তিযোদ্ধা বলে ও বেলাল আর্মি তে চাকরি করেছে বলে তারা অর্থ বিত্তশালী হওয়ায় ক্ষমতার দাপট দেখায়। রফিকদের সাথে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।এব্যাপারে বিবাদী আব্দুল বারী সাথে কথা বলতে গেলে তারা ক্যামেরার সামনে আসেননি।

