এক মঞ্চে এমপি, ডিসি, এসপি, ইউএনও বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গণসমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৬, ২০১৮

এক মঞ্চে এমপি, ডিসি, এসপি, ইউএনও বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গণসমাবেশ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ আগষ্ট) বেলা ১১ টার সময় বনপাড়া পৌরসভা চত্বরে পৌরসভা ও থানা প্রশাসন এই গণসমাবেশের আয়োজন করেন।

 বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার পারভেজের সভাপতিত্বে গণসমাবেশে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক শাহিনা খাতুন, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, বগুড়া হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম সামসুন নুর, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। গণসমাবেশে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কয়েক’শ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। গণসমাবেশে বক্তারা বলেন, জনসচেতনতার অভাবে মহাসড়কগুলোতে দুর্ঘটনায় একের পর এক প্রাণ ঝড়ে যাচ্ছে। ফিটনেসবিহীন ও অবৈধ মোটরযান চলাচলের কারনে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছেই। এ থেকে পথচারীরাসহ কেউ রেহাই পাচ্ছেন না। তারা বলেন, ২০১৪ সালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৮ জন মানুষ প্রাণ হারিয়েছে। আজো শুকায়নি সেই দুর্ঘটনায় আহতদের ক্ষতস্থান। সড়কে প্রাণহানি রোধ করতে চাইলে চালক, হেলপার, পথচারীসহ সকলের মাঝে সচেতনতা বাড়াতে হবে। সবাইকে আইন মেনে চলতে হবে।
 চালকদের সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে। আইন-শৃংখলা বাহিনীকে মহাসড়কগুলোতে ফিটনেসবিহীন ও অবৈধ মোটরযান চলাচল রোধ সহ লাইসেন্সবিহীন ড্রাইভারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সকল ধরনের রাজনৈতিক চাপ ও সুপারিশ বন্ধ করতে হবে। নতুবা কোন দুর্ঘটনাই রোধ করা যাবে না। আর এতে প্রাণহানির ঘটনা ঘটতেই থাকবে। এসময় গণসমাবেশে দুইজন স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা আইন-শৃংখলা বাহিনীর কাছে কোন রকম অবৈধ যানবাহনের ব্যাপারে সুপারিশ না করার অঙ্গিকার ব্যাক্ত করেন। একই সাথে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সরকারের নীতি অনুসারে মহাসড়কে কোন ধরনের অবৈধ যানবাহন চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারী দেন। সমাবেশ শেষে অবৈধ পরিবহন বন্ধে অভিযান শুরু হয় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে।

Post Top Ad

Responsive Ads Here