নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় মালিক ও চালকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৬, ২০১৮

নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় মালিক ও চালকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরের কদিমচিলান এলাকায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসের ধাক্কায় ১৫ জন নিহতের ঘটনায় বাসের মালিক-চালকসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। রোববার সকালে লালপুর থানায় এ মামলাটি দায়ের করেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইঊসুফ আলী।

 মামলায় দুর্ঘটনা কবলিত লেগুনার মালিক, চালক, সহকারি, লেগুনা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাসের চালক ও মালিককে অভিযুক্ত করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নুর এতথ্য নিশ্চিত করে জানান, গত রাতেই এজাহার লিখে লালপুর থানায় পাঠানো হয় এবং আজ রবিবার সকালে মামলাটি রের্কড করা হয়। তিনি আরো জানান, নিহত  ১৫ জনের মধ্যে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজন অজ্ঞাত হওয়ায় লাশ নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। আহত সকলেই শঙ্কামুক্ত বলে জানান তিনি। 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা রুজুর পরপরই তদন্ত  কার্য্যক্রম শুরু করা হয়েছে। বাস মালিক ও চালকসহ আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। তবে মামলার তদন্তের স্বার্থে আসামীদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে। উল্লেখ্য, শনিবার (২৫ আগস্ট) বিকেলে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুরের কদিমচিলানে বাসের ধাক্কায় নারী ও শিশুসহ লেগুনার ১৫ যাত্রী নিহত হয়। নিহতদের মধ্যে দুই শিশু, সাতজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে ২০ জন।  এদিকে সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অবৈধ ও ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here