আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটিতে প্রতীক পেলেন ছয় প্রার্থী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১০, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটিতে প্রতীক পেলেন ছয় প্রার্থী

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটি ২৯৯ নং আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা প্রতীক পেয়েছেন। ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচ জন লড়বেন দলীয় প্রতীকে এবং একজন লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সোমবার সকাল ১০ টায় রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা একেএম মামুনুর রশিদ প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক হাতে তুলে দেন। 


প্রতীক পেলেন যারা- আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্টের (বিএনপি) মনি স্বপন দেওয়ান (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী পারভেজ তালুকদার (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন (হাত পাখা) ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রার্থী ঊষাতন পেয়েছেন (সিংহ)।

রাঙামাটি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা একেএম মামুনুর রশিদ বলেন, প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হবে নির্বাচনী প্রচারণা। তবে সবাইকে আইন-শৃঙ্খলা বজায় রেখে প্রচারণা অংশগ্রহণের নিদের্শ দেয়া হয়েছে। এদিকে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর রাঙামাটিতে নির্বাচনীয় আমেজ বইতে শুরু করেছে। উজ্জীবিত হয়ে উঠেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দলীয় কার্যালয় গুলোতে জমছে নেতাকর্মী এবং সমর্থকদের ভীড়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দশম জাতীয় নির্বাচনে রাঙামাটি ২৯৯ নং আসনে নির্বাচীত হয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার। সেবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে পাহাড়ে ভোটের লড়াই হয় জেএসএস ও আওয়ামী লীগ প্রার্থীর মধ্যে। তখন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী দীপংকর তালুকদারকে হারিয়ে হাতি মার্কা নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়। তবে এবার নির্বাচনে যোগ হয়েছে ভিন্নমাত্র। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জেএসএস। তাই লড়াই হবে ত্রিমুখী।

Post Top Ad

Responsive Ads Here