বিজয় দিবসে শহীদদের প্রতি বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের শ্রদ্ধা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১৭, ২০১৮

বিজয় দিবসে শহীদদের প্রতি বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের শ্রদ্ধা

কুতুব উদ্দিন রাজু ,চট্টগ্রাম প্রতিনিধি- রবিবার ১৬ ডিসেম্বর সকাল ৮ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসে বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 শ্রদ্ধা নিবেদনকালীন সংগঠনের সভাপতি ডা. জামাল উদ্দিন বলেন, স্বাধীনতা অর্জন করা বড় নয়,আমাদের সবাইকে সেই স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে। আর সেই মর্যাদার চেতনাকে বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের প্রেরণায় উজ্জ্বীবিত হয়ে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার কাজে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই তাদের আত্মা শান্তি পাবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. অভিজিৎ দে রিপন, ডা.মোঃ নাছির উদ্দিন, ডা.সাজীব বড়ুয়া সাজু,ডা.মোঃ হারুন উর রশিদ, ডা.কানু দাশ,ডা. বেলাল হোসেন,ডা. মনির আজাদ, ডা. উজ্জল চক্রবর্তী, ডা. পুলক বড়ুয়া,ডা. এস এম কামরুজ্জামান, প্রমুখ। শ্রদ্ধা নিবেদন পরবর্তী ১৯৭১ সালে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Post Top Ad

Responsive Ads Here