জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধুসেতু এলাকায় গোলচত্বর থেকে ১০১ বোতল ফেন্সিডিল সহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার আমিরুল ইসলামের ছেলে রাজু আহমেদ(২৭), কুষ্টিয়ার দৌলতপুরের আনোয়ার পারভেজ (২০), একই এলাকার আকরাম হোসেনের ছেলে সজিব(২০) ও ফেনী জেলার আবুল হোসেনের ছেলে সাহাবুল ইসলাম(৪৫) ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানা এলাকার গোলচত্বর থেকে একটি প্রাইভেটকার তল্লাশী করা হয় । এসময় ১০১ বোতল ফেন্সিডিল সহ ওই চার ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

