রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি-
ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মেতাবেক ২১ এপ্রিল রাজিবপুরে চাকুরী পূনঃবহাল ও স্থায়ী করণের দাবীতে মানব বন্ধন করেছে রাজিবপুর উপজেলা ন্যাশনাল সার্ভিস ঐক্য পরিষদ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব প্রকল্প “ন্যাসনাল সার্ভিস” কর্মসূচি পূনঃবহাল ও স্থায়ী করণের দাবীতে কুড়িগ্রামের রাজিবপুর মানব বন্ধন ও আলোচনা সভা হয়েছে। প্রথম ধাপের পাইলট প্রকল্পের আওতায় চরাঞ্চলীয় জনপদ কুড়িগ্রামে ২০১০ সালে চালু করা হয় “ন্যাসনাল সার্ভিস” এবং ২ বছর মেয়াদান্তে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
এতে আবারও বেকার হয়ে পড়ে এলাকার ন্যাসনাল সার্ভিস কর্মীরা। এদের মধ্যে অনেকের সাথে কথা বলে দেখা গেছে, পিতা-মাতা, সন্তান-সন্তুতিসহ স্ব-পরিবারে মানবেতর জীবন-জাপন করছে। শিক্ষিত হয়ে লোক লজ্জায় না পারছে দিন মজুরী হতে, আবার না পারছে পরিবারের হাল সামলাতে। এ অবস্থায় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির আশায় মানব বন্ধন করছে স্থানীয় শিক্ষিত বেকার ন্যাসনাল সার্ভিস কর্মীরা।
আজ সকাল ১১ টায় উপজেলা চত্তরে মানব বন্ধন শেষে চাকুরী পূনঃবহাল করে স্থায়ী করণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন উক্ত কর্মসূচির আহব্বায়ক রফিকুল ইসলাম লাল। এ সময় আরও বক্তব্য রাখেন আজগর আলী, আসলাম উদ্দিন, মিষ্টার আলী, সাইদুর রহমান, আঃ আলীম, আতাউর রহমান, আবুল কালাম আজাদ, আফসানা আক্তার, মিলন মিয়া প্রমুখ।

