নগরকান্দা ও আলফাডাঙ্গায় নানা আয়োজনে মিনা দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯

নগরকান্দা ও আলফাডাঙ্গায় নানা আয়োজনে মিনা দিবস পালিত


ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গায় "মনের মত স্কুল পেলে, শিখবো মোরা হেঁসে খেলে"এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মিনা দিবস- ২০১৯ উদযাপন করা হয়েছে। 
মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে নগরকান্দা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

পরবর্তীতে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) বশীর শরীফ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুপা ঘোষ, প্রসাদ সরকার, আইরিন ইসলামসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। 

অপরদিকে আলফাডাঙ্গায় মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  

পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রীতিকনা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আসাদুজ্জামান, আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, ও লাবনী রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক, মো. সোমসের উদ্দিন টিটো, প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত হোসেন, সহ  উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং উপজেলা সর্বস্থরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ প্রমূখ। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here