চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯

চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


সময় সংবাদ ডেস্ক//
চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ফাতেমা ও আঁখি আক্তার।

সোমবার রাতে জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় বশর সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই এলাকার মো. জামালের মেয়ে ফাতেমা ও মো. কামালের মেয়ে আঁখি আক্তার।

জুলধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ জানান, পুকুরপাড়ে খেলার একপর্যায়ে তারা পড়ে যায়। রাতে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Post Top Ad

Responsive Ads Here