বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০১৯

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন


সময় সংবাদ ডেস্ক//
বগুড়ায় মাদক সংক্রান্ত বিরোধের জের নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে উজ্জ্বল আকন্দ(২৭) নামের এক যুবক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে শহরের পালশা তালপুকুর এলাকায়। হত্যাকান্ডের কারণ নিশ্চিত নয়। 

পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে এক যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ। নিহত উজ্জ্বল আকন্দ শহরের পালশা ধমকপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন পরিচিত কয়েকজন যুবক উজ্জলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় তাকে তারা তার বাড়ী থেকে পশ্চিমে প্রায় ৩শত গজ দূরে তালপুকুর নামক স্থানে যায়। 

সেখানেই উজ্জলকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে উজ্জলের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আম্বার হোসেন বিষয়টি নিশ্চিত করে সংবাদ সংস্থা এফএনএস’কে বলেন, ‘মাদক সংক্রান্ত ঘটনায় বন্ধুদের ছুরিকাঘাতে উজ্জ্বল আকন্দ নিহত হয়ে থাকতে পরে মর্মে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তিনি আরো জানান ,উজ্জল মাঝে মধ্যে বাস ও ট্রাকের হেলপারের কাজ করতেন। বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে তার নামে।
এ ঘটনার পর সন্দেহ ভাজন এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হয়েছে এমনটি জানান ওই পুলিশ কর্মকর্তা।

Post Top Ad

Responsive Ads Here