বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ গত মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যামান আদালত বসিয়ে বালু ব্যবসায়ী এসকেন্দার খালাসীকে (৬০) ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এসকেন্দার খালাসী পাশের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের আ. আজিজ খালাসীর ছেলে।
আদালত সূত্রে জানা যায় উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল।
সংবাদ পেয়ে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদালত বসিয়ে বালু ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এ জরিমানা আদায় করেন।

