ফরিদপুরে প্রবীন সাংবাদিক আহমেদ ফিরোজকে শেষ শ্রদ্ধা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ৩০, ২০১৯

ফরিদপুরে প্রবীন সাংবাদিক আহমেদ ফিরোজকে শেষ শ্রদ্ধা



ফরিদপুর প্রতিনিধি :
শ্বাশত মরণেরে প্রাণে জড়ায়ে/তুমি চলে গেলে না ফেরার দেশে/তোমার কর্মে তুমি উদ্ভাসিত থাকবে এই শহরে......। মৃত্যু সকলকেই স্পর্শ করবে, আগে আর পরে, বিশ্ব পিতার নির্দেশে সকলকেই এই সত্যকে মেনে নিতে হয়। তারপরও আমরা কিছু কিছু স্মৃতি আকরে থাকি জীবন বোধের মায়ায়। চলে গেলেন ফরিদপুরের প্রবীণ সাংবাদিক আহমেদ ফিরোজ। 

মঙ্গলবার বিকেল ৪টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর খবরে সারা শহর ও সাংবাদিকসহ সুধি মহলে শোকের ছায়া নেমে আসে। 

বুধবার বাদ জোহরের নামাজের পর তার জানাজা অম্বিকা হল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বি.এন.পির সহ-সভাপতি সাবেক মন্ত্রী চৌধুরী কামার ইবনে ইউসুফ, মুসলিম মিশন ফরিদপুরের সাধারণ সম্পাদক অধ্যাপক এম.এ সামাদ, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মুস্তাফিজুর শামীম, ফরিদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাসান উজ্জামান ও তার পরিবারের সদস্যরা। 

জানাজা শেষে শেষ বারের মতো তার কফিনে ফুলের শ্রদ্ধা জানান ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল ও তার দীর্ঘদিনের সহকর্মি সাংবাদিকবৃন্দ। 

এরপর শ্রদ্ধা জানান, কেন্দ্রীয় বি.এন.পির সহ-সভাপতি সাবেক মন্ত্রী চৌধুরী কামার ইবনে ইউসুফ ও বি.এন.পির নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বি.এম.এ ফরিদপুরের সভাপতি ডাঃ মোঃ আ.স.ম. জাহাঙ্গীর চৌধুরী টিটুসহ সমাজের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। 

পরে তার দাফন আলীপুর গোরস্থানে সম্পূর্ণ হয়। আগামী ০১/১১/২০১৯ইং তারিখ রোজ শুক্রবার বাদ জুম্মা চৌরঙ্গী জামে মসজিদে মরহুমের দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  

Post Top Ad

Responsive Ads Here