ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত-১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ৩০, ২০১৯

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত-১



হাফিজুর রহমান.মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি//
টাঙ্গাইলের ধনবাড়ীর রূপশান্তি মসজিদ মোড়ে মোটরসাইকেল চাপায় এক গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মঙ্গলবার(২৯অক্টোবর ১৯ইং) সন্ধা ৭ টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জুয়েল, খোকা, লিমন এরা জানান, জামাল পুর দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  এক পথচারী কে চাপা দেয় ।  এতে তিনি মারাত্মকভাবে আঘাত পান ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধনবাড়ী সেন্টাল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ডাক্তার তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করেন। অবস্থা গুরুত্বর হলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপালে পাঠায় । বর্তমানে আহত সুফিয়া(৫১) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত সুফিয়া রূপশান্তি এলাকার আব্দুস ছাত্তারের স্ত্রী।


Post Top Ad

Responsive Ads Here