হাফিজুর রহমান. টাঙ্গাইল প্রতিনিধি//
টাঙ্গাইলের ধনবাড়ীর রূপশান্তি মসজিদ মোড়ের পুকুর পাড়ে জামালপুরের মাহী পরিবহনের মাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর।
বুধবার(৩০/১০/১৯ইং) ভোর সকাল সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জুয়েল খোকা এরা জানান, ঢাকা থেকে মাহী পরিবহনের যাত্রীবাহী একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিলো ধনবাড়ীর রূপশান্তি মসজিদ মোড়ের পুকুর পাড়ে এসে মাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে অন্তত ২৮ জন যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এর মধ্যে ৫ জন যাত্রীর অবস্থা গুরুত্বর হলে তাদের কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপালে পাঠায় ।
আহতরা হলেন-সরিষাবাড়ীর মালা(২৪) মজিদ(৪৫) কদ্দুস(৫৬) হাবেল(২৮) মরিয়ম(৩১)।

