পুকুরে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৯

পুকুরে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু


সময় সংবাদ ডেস্ক//
নারায়ণগঞ্জে পুকুরে গোসল করতে নেমে মিরাজ (৭) ও অয়ন (৫) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বন্দর উপজেলার বেজেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

মিরাজ বন্দর ইউনিয়নের বেজেরগাঁও এলাকার আল আমিন মিয়ার ছেলে ও অয়ন একই এলাকার আলমগীর মিয়ার ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

নিহত মিরাজের বাবা আল আমিন বলেন, সকালে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় মিরাজ ও অয়ন। এরপর দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় তাদের খোঁজাখুঁজি করা হয়। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

Post Top Ad

Responsive Ads Here