দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন সাকিব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০১৯

দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন সাকিব

সময় সংবাদ ডেস্ক//
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। সব ধরণের ক্রিকেট থেকে আগামী ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাকিব আল হাসনকে। মঙ্গলবার আইসিসি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

দুই বছরের মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি ১ এক বছর স্থগিত নিষেধাজ্ঞা অর্থাৎ খেলতে পারবেন কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি হবে আরো কঠিন।অর্থাৎ ঠিক একবছর পর ২০২০ সালের ২৯ অক্টোবর তিনি ফের মাঠে ফিরতে পারবেন। তবে সাজার দ্বিতীয় বছরে খেলতে পারলেও বেশ কিছু শর্তের মধ্যে থাকতে হতে পারে সাকিবকে। 

আইসিসি বলেছে, সাকিব আল হাসান যেহেতু তদন্ত কাজে সহযোগীতা করেছেন এবং তিনি তার দোষ স্বীকার করেছেন তাই এক বছর সাজা শিথিল করা হয়েছে।

আইসিসি বলছে, সাকিব ৩টি অভিযোগ স্বীকার করেছেন।  ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজ ও আইপিএলে ম্যাচ পাতানোর প্রস্তাব আসে সাকিবের কাছে। যা গোপন করেন তিনি। 

শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন সাকিব।

Post Top Ad

Responsive Ads Here