আবু মুসা নাটোর প্রতিনিধিঃ
নাটাের-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তথ্য-প্রযুক্তি সহ যুগােপযােগী জ্ঞান অর্জন করে মেয়েদের আলােকিত মানুষ হতে হবে। নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে। লেখা-পড়ায় মনযােগী হতে হবে। মােবাইল ফােন ব্যবহার বন্ধ করতে হবে। রাত ১০টার পর অধিকাংশ মেয়েরা মােবাইল ফােন যেন ও প্রেম ঘটিত খবরােদি দেখে ছাত্র জীবনের মূল্যবান সময় নষ্ট করে। সুশিক্ষায় শিক্ষিত মেধাবী শিক্ষার্থীরা দেশের সম্পদ। সে ছেলে হােক বা মেয়ে হােক। শিক্ষা উন্নয়ন চাবি-কাঠি। দেশ ও জাতিকে তথ্য প্রযুক্তির যুগ উন্নয়নের দ্বার প্রান্তে পৌছাতে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। মঙ্গলবার নাটারের বড়াইগ্রামে বনপাড়া শেখ ফজিলাতুন্নছে মুজিব মহিলা অনার্স কলেজে নবীন বরণ উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মােল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাে. আনােয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হােসেন ও এছাড়া বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মােয়াজ্জেম হােসেন বাবলু, মাসুদুর রহমান মাসুদ, দ্বাদশ শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার ও একাদশ শ্রেণির নবীন ছাত্রী পুষ্প দেবজানি। অনুষ্ঠানে শুরুর আগে ফলক উন্মাচন করে কলেজটির নব নির্মিত চারতলা আইসিটি ভবন উদ্বােধন করেন প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মােল্লা জানান,কলেজটিতে একাদশ শ্রেণিত এবার ৫৮০ জন ছাত্রী ভর্তি হয়েছে, ১২ টি বিষয়ে অনার্স চালু রয়েছে এবং ২টি বিষয় মাস্টার্স চালুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

