ফজিলাতুন্নেছা অনার্স কলেজে আইসিটি ভবন উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০১৯

ফজিলাতুন্নেছা অনার্স কলেজে আইসিটি ভবন উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: 
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের আইসিটি ভবনের শুভ উদ্বোধন ও নতুন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে ২ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য আইসিটি ভবন উদ্বোধন করেন। পরে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুর রহমানের সঞ্চালনায় নবীন-বরণ অনুষ্ঠানে ৫৭০ জন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ারের অধ্যক্ষ গৌরপদ মন্ডল প্রমূখ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা।

Post Top Ad

Responsive Ads Here