পাহাড়ের মানুষের প্রতি বর্তমান সরকারের আন্তরিকতার কমতি নেই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০১৯

পাহাড়ের মানুষের প্রতি বর্তমান সরকারের আন্তরিকতার কমতি নেই

                                                            
মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগ সরকার জনগণের সেবায় নিয়োজিত থাকে উল্লেখ করে রাঙামাটির স্থানীয় সাংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, আওয়ামীলীগের নেতা-কর্মীরা হতাশা বিশ^াস করে না, কিছু পাওয়ার জন্য আওয়ামীলীগের নেতা-কর্মীরা রাজনীতি করে না। জনগণের সেবার জন্য আওয়ামীলীগের নেতা-কর্মীরা রাজনীতি করে। 

মঙ্গলবার সকালে রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতা চিরস্থানীয় নয় মন্তব্য করে তিনি আরো বলেন, ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। ক্ষমতা না থাকাকালীন দলের নেতা কর্মীদের রক্ষা করবে সাধারণ জনগন। এই সাধারণ জনগনের মনে কখনো আঘাত দেওয়া যাবে না, তাদের মন ভাঙ্গা যাবে না। জনগণের কষ্ট পায় এমন কোন আচারণ না করার জন্য নেতা-কর্মীদের অনুরোধ জানান তিনি। 

লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাশের সঞ্চালনায় সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকো রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতাব্বর প্রমুখ বক্তব্য রাখেন। 

পার্বত্য অঞ্চলে আওয়ামীলীগ সরকারের আমলে সব চেয়ে বেশি উন্নয়ন হয়েছে দাবি করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে অতীদের চেয়ে বর্তমানের উন্নয়নের চিত্র অনেক ভালো। অতীতে কোন সরকারের আমলে এসব উন্নয়ন লক্ষ্য করা যায়নি। তার কারণ- পাহাড়ের মানুষের প্রতি বর্তমান সরকারের আন্তরিকতার কোন কমতি নেই। পাহাড়ের মানুষকে আওয়ামীলীগ সরকার গুরুত্ব দেয়। 

সম্মেলনকে ঘিরে দলে অনুপ্রবেশ ঠেকাতে জামায়াত-বিএনপি’র মাঠে নেই, এই ধারণা নেতা-কর্মীদের পরিবর্তন করতে হবে। তারা ভিন্নরুপে আওয়ামীলীগের নেতা-কর্মীদের মধ্যেই বসবাস করছে। সম্মেলনকে ঘিরে যাতে কোন প্রকারেই মৌলবাদীরা কমিটিতে স্থান না পায়, সেই দিকে লক্ষ্য রাখার জন্য নেতা-কর্মীদের সজাগ থাকতে ও কমিটি গঠনের ক্ষেত্রে যাচাই বাছাই করে পরিশ্রমী ও ত্যাগী নেতাদের স্থান দেওয়ার আহব্বান জানান দীপংকর তালুকদার।

এর আগে নেতা-কর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন দীপংকর তালুকদার।  

সম্মেলনের প্রথম অধিবেশন পর্ব শেষে আলোচনার মাধ্যমে আব্দুল বারেক সরকারকে সভাপতি ও বাবুল দাশ বাবুকে সাধারণ সম্পাদক করে এ ত্রি-বার্ষিক সম্মেলন শেষ হয়।
                                             

Post Top Ad

Responsive Ads Here