ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয় অবহিতকরণ-শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগীয় পরিচালক(যুগ্ন সচিব) আব্দুল্লাহ সাজ্জাদ।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ এনামুল হক, জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক সরদার মোঃ হান্নান, উপজেলা চেয়ারম্যান এস্.এম হাবিবুর রহমান সহ অন্যান্যরা।
