ফরিদপুরে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ৩০, ২০১৯

ফরিদপুরে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত

সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করার দায়ে মঙ্গলবার সকালে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চালান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান। তার আদালতে আটককৃত দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, মোস্তফা মন্ডল, আক্কেল আলী, বাবু মন্ডল, ইমদাদুল সেক, মান্নান ফকির ও নুরু হরদান। 

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান জানান, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। অভিযানে প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পদ্মার পাড়ে পুড়ানো হয়। এছাড়াও জেলেদের নিকট থেকে আটককৃত প্রায় ২মন ইলিশ জব্দ করে উপজেলার বিভিন্ন এতিমখানার মাঝে বিতরন করা হয়। মৎস্য সংরক্ষন অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা চরভদ্রাসন থানা পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here