মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মেহেরপুর শহীদ সামসুজোহা নগর উদ্যানে ১০ দিন ব্যাপী যাত্রা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিডিওর মাধ্যমে ১০ দিন ব্যাপী যাত্রা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। উদ্বোধনীর রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি দেবী সুলতানা যাত্রা মঞ্চায়ন করে।

