মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে বাংলাদেশ সরকার ডিজিটাল সেবা সম্প্রসারণের লক্ষ্যে “ডিজিটাল ডাকঘর” এর উদ্যোক্তাদের এজেন্ট ব্যাংকিং, নগদ, ই-কমার্স এবং ডাক জীবন বীমা এজেন্ট নিয়োগের উদ্দেশ্যে ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শরিবার সকালে রাঙ্গামাটি পোস্টাল বিভাগ রাঙ্গামাটি ৪৫০০, আয়োজনে ব্যাংক এশিয়া, নগদ, এটুআই এর সহযোগিতায় রাঙ্গামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে
উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হুদা।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটির ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি দৈনিক গিরিদর্পনের সম্পাদক আলহাজ্ব একে এম মকছুদ আহমদ, চট্টগ্রাম নগদের এশিয়া ম্যানেজার মোঃ শহিদ উল্লাহ, ঢাকা নগদ অধিদপ্তরের সহকারী পোস্টমাস্টার খন্দকার শাহীনুর সাব্বির, ইয়াং প্রফেশনাল এটুআই মোঃ আনাস হাসান, এজেন্ট ব্যাংকিং এফ এ ভিপি সুমন রায়সহ ডিজিটাল ডাকঘর বিভাগের কর্মকর্তা ও প্রশিক্ষণাথীরা সময় উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের রাঙ্গামাটি জেলা উপজেলা ৫০ জন ব্যবসায়ী অংশ নেন।

