এ,কে এম গিয়াসউদ্দিন,ভোলা-
তিন দিন ব্যাপী ভোলায় এই প্রথম বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় জাতীয় নজরুল সম্মেলন।
সুত্র জানায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক ও সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ভোলায় প্রথমবারের মতো শুরু হচ্ছে ৩ দিনের জাতীয় নজরুল সম্মেলন।
এ উপলক্ষে আজ সকাল ১০ টায় নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এবং ভোলা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এম. মোকাম্মেল হক। প্রধান আলোচক হিসিবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার।
এছাড়াও বিকাল ৪ টায় বাংলা স্কুল মাঠে ‘নজরুল-জীবন পরিক্রমা’ তথ্যচিত্র প্রদর্শনী এবং সন্ধ্যায় ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে কবিতা পাঠ করেন কবি নাসির আহমেদ, গান পরিবেশন করেন রেবেকা সুলতানা, শরন বড়ুয়া, জাবুল ইসলাম, শাহীন আক্তার, আরিফুজ্জামান ও স্থানীয় শিল্পীবৃন্দ।
নৃত্য পরিবেশন করেন ওয়ার্দ রিহাব ও তার দল এবং স্থানীয় শিল্পীবৃন্দ।
একইভাবে ২২ ও ২৩ ডিসেম্বর নানা অনুষ্ঠানে মধ্য দিয়ে নজরুল সম্মেলন অনুষ্ঠিত হবে। তিন দিনের অনুষ্ঠানমালায় দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকসহ নজরুল প্রেমিরা অংশ নিবে।
আগামী ২৩ ডিসেম্বর পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।

