৫ম দফায় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন কাজী জাফর উল্লাহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯

৫ম দফায় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন কাজী জাফর উল্লাহ


    
সময় সংবাদ ডেস্ক//
শনিবার বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সন্মেলনে কাজী জাফর উল্লাহকে ৫ম দফায় প্রেসিডিয়াম সদস্য করার আনন্দে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আ’লীগ এক আনন্দ মিছিল বের করেন। উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফি উদ্দিন খালাসীর নেতৃত্বে একই দিন বিকেলে স্থানীয় আ’লীগ কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের অলিগলি প্রদক্ষিনের পর আ’লীগ কার্যালয়ের সামনে এক আনন্দ সমাবেশ করা হয়। 

সমাবেশে বক্তব্য দেন, স্থানীয় আ’লীগ নেতা গোলাম মোস্তফা, ফকির মোশারফ হোসেন, বোরহান উদ্দিন মোল্যা, বাবুল মন্ডল, যুবলীগ নেতা মোরাদ হোসেন, মো. খোকন মোল্যা, সাবেক ছাত্রলীগ নেতা বেরায়েত হোসেন রুবেল ও মো. মিজানুর রহমান প্রমূখ। পরে সমাবেশে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here