যারা আছেন আওয়ামী লীগের নতুন কমিটিতে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯

যারা আছেন আওয়ামী লীগের নতুন কমিটিতে


সময় সংবাদ ডেস্ক//
আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৮১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে শেখ হাসিনাকে দলের সভাপতি হিসেবে পুনর্র্নিবাচিত করা হয়েছে। এ নিয়ে তিনি নয় বার সভাপতি নির্বাচিত হয়েছেন। এদিকে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিতব্য সম্মেলন কেন্দ্রের দ্বিতীয় ও শেষ অধিবেশনে কমিটির কিছু সদস্যের নাম ঘোষণা করেন সভাপতি।

সভাপতিম-লীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। এদের মধ্যে কমিটিতে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদকের পদে বহাল আছেন মাহাবুব-উল-আলম হানিফ ও ডা. দীপু মনি। যুক্ত হয়েছেন ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ড. হাছান মাহমুদ আগের কমিটিতে প্রচার সম্পাদক এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন ও মির্জা আজম।

কমিটির অন্য সদস্যদের মধ্যে আন্তর্জাতিক সম্পাদক পদে বহাল আছেন সাম্মী আক্তার, আইন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নদী, উপ দফতর সম্পাদক থেকে দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুব ও ক্রীড়া সম্পাদক পদে বহাল আছেন হারুন অর রশীদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন শামসুন নাহার চাঁপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে ডা. রোকেয়া সুলতানা।

Post Top Ad

Responsive Ads Here