জয়পুরহাটে আদিবাসী মেয়েকে যৌন হয়রানীর অভিযোগে লম্পট যুবক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯

জয়পুরহাটে আদিবাসী মেয়েকে যৌন হয়রানীর অভিযোগে লম্পট যুবক আটক


নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
 জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের কমলেস হেমর নামে এক আদিবাসী মেয়েকে যৌন হয়রানীর অভিযোগে মোঃ নুরুজ্জামান (২৬) নামে এক লম্পট যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত যুবক উপজেলার রামভদ্রপুর গ্রামের মোঃ আইয়ুব হোসেনের ছেলে।মামলার বিবরণে জানা গেছে, গত (১৭ ডিসেম্বর-১৯-ইং) ওই দিন মেয়ের বাবা-মা বাড়িতে ছিলেন না, ৭ বছর বয়সের ছোট ভাই জোলাস কে নিয়ে তার শয়নকক্ষে খড়ের দরজা বন্ধ করে মেয়েটি ঘুমিয়ে পড়লে বাড়িতে বাবা-মা না থাকায় এই সুযোগে গভীর রাতে নুরুজ্জামান খড়ের দরজা সু-কৌশলে খুলে ঘরের ভিতর প্রবেশ করে এবং যৌন হয়রানীর উদ্দেশ্যে আদিবাসী মেয়েটিকে সে জড়িয়ে ধরে ধস্তাধস্তি করে। এরই এক পর্যায়ে মেয়েটির শজোড়ে চিৎকার করলে পাশের ঘরে শুয়ে থাকা মেয়েটির বৃদ্ধা দাদী এগিয়ে এলে লম্পট যুবক পালিয়ে যায়। 

এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নুরুজ্জামান নামের এক যুবকের বিরুদ্ধে আদিবাসী এক মেয়ের বাবা থানায় যৌন হয়রানীর অভিযোগ করলে মেয়ের পরিবারের সবার সঙ্গে কথা বলে মামলা দিয়ে লম্পট যুবক কে আটক করে জয়পুরহাট জেলা কারাগার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here