নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান এক চালিয়ে ৩৩ বোতল ফেন্সিডিল সহ ২ জন সুকৌশলী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আক্কেলপুর থানা পুলিশ।
আক্কেলপুর থানা সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ওবায়েদ এর নেতৃত্বে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই শ্লোগান কে বুকে ধারণ করে থানার উপ-পরিদর্ষক (এসআই) মোঃ আলিম সহ থানার সঙ্গীয় ফোর্স উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের পালশা বটতলা নামক স্থানে (২০ এ ডিসেম্বর) শুক্রবার দুপুরে এক বিশেষ অভিযান চালিয়ে ২ জন সুকৌশলী মাদক ব্যবসায়ীর শরীরে অভিনব কায়দায় সেটিং রাখা ৩৩ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ মোস্তফা মন্ডলের ছেলে মোঃ আলিম মন্ডল (২০) ও জেলার পাঁচবিবি উপজেলাধীন লোকমা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ সাকিবুল হাসান (২৩)।
ধৃত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ওবায়েদ বলেন, এরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য নিষিদ্ধ ফেন্সিডিল পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে ছোট-বড় বিভিন্ন পরিবহনে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল যা তারা প্রাথমিক জিজ্ঞাবাদে স্বীকার করেছে এদের স্বীকারোক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য উপরে আক্কেলপুর থানায় মামলার আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিতের পরে ওসি মোঃ আবু ওবায়েদ এর সাথে এক আলাপকালে তিনি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বলেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্য কে ব্যবহার করা হচ্ছে।
যা এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ীরা তারা নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মাদক চোরাচালানকারীদের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে বিভিন্ন মাদকদ্রব্য, নেশা জাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এরা এতোটাই ধৃত যে তারা আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে বিভিন্ন চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে দেশের আগামী ভবিষ্যৎ যুব সমাজ কে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ওইসব মাদক সম্রাটরা। আজ এদের কারণে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক সম্রাটদের গ্রেফতার সহ মাদক বিরোধী অভিযানে বাংলাদেশ পুলিশ সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাদক নির্মূল,আর এই মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

