বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী দুর্গাপুর যুব সামজের উদ্যোগে শুক্রবার বিকেলে তেলজুড়ী খেলার মাঠে ৮দলীয় টুর্নামেন্ট ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় ওলামাদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা ওলামাদলের সভাপতি ডা. শরিফুল ইসলাম শরীফ। এ সময় শরিফুল ইসলাম বলেন, খেলা ধুলার কারনে যুব সমাজ মাদক থেকে দুরে থাকে। তাই যুব সামজকে খেলা ধুলার দিকে ধাবিত করতে হবে। আমি সব সময় খেলা ধুলার সাথে ছিলাম আছি থাকবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সালথা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, আ’লীগ নেতা কিসমত মিয়া, যুবলীগ নেতা খন্দকার মিলন প্রমুখ।

