ফরিদপুরে ইউএনও অফিসের কর্মচারীর ২ লাখ টাকা জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯

ফরিদপুরে ইউএনও অফিসের কর্মচারীর ২ লাখ টাকা জরিমানা


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা সৌন্দর্য বাড়ানো এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপজেলা পরিষদ চত্বরের কিছু গাছের ছোট ছোট ডাল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত হয়।

ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে চত্বরের গাছের বড় ডাল ও গাছ কেটে বিক্রি করে দেন উপজেলা পরিষদের হিসাবরক্ষক রাজু আহম্মেদ। এঘটনায় দোষী সাবস্ত হওয়ায় তাকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়েছে। 

উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান বলেন, গত মাসিক মিটিং গাছের ডাল কাটার সিদ্ধান্ত হয়। তবে কদিন পর দেখা যায় গাছের ছোট ছোট ডালের জায়গায় বড় মোটা ডাল এবং কয়েকটি গাছও কেটে ফেলা হয়েছে।

ডাল ও গাছ কাটা আমার নজরে আসলে আমি পুলিশ দিয়ে গাছের লগ গুলি উদ্ধার করি এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। একই সাথে অন্যায়কারী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান বলেন, গাছের লগ ডাল ও গাছ কাটা এবং পাশাপাশি জলবায়ুর ক্ষেত্রে তার প্রভাব সব মিলিয়ে উপজেলা বন কর্মকর্তার মাধ্যমে মোট ২ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে নির্ধারণ করা হয়। ক্ষতি পূরণের ওই টাকা হিসাব রক্ষক ক্ষতি পূরণের টাকা জরিমানা হিসেবে (১৮ ডিসেম্বর) জমা দিয়েছেন।


তিনি বলেন, পাশাপাশি ওই হিসাব রক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে, তাকে কারণ দর্শাতে চিঠি দেওয়া হয়েছে।

এই ব্যাপারে হিসাব রক্ষক রাজু আহমেদ বলেন, এই বিষয় নিয়ে আপনারা লেখা লেখি কইরেন না। তাতে আমার ক্ষতি হবে। আমি যে অন্যায় করেছি তার অনেক বেশি ক্ষতিপূরণ করে দিয়েছি।

Post Top Ad

Responsive Ads Here