মেহেরপুরে জাল দলিল করে খারিজ করতে গিয়ে ৭দিনের কারদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

মেহেরপুরে জাল দলিল করে খারিজ করতে গিয়ে ৭দিনের কারদন্ড


মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুরে শরিকানা ফাঁকি দিয়ে জাল দলিল তৈরী করে খারিজ করার আবেদন করার পর জাল দলিল সহ ধরা পড়ায় এবং জাল দলিল তৈরী করে খারিজ করার চেষ্টার অপরাধে নুরুজ্জমান বিশ্বাস (৫৯) নামের এক ব্যক্তির ৭দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেহেরপুরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মায়েনউদ্দিন এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত নুরুজ্জামান বিশ্বাস মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের মৃত নাজমুল হকের ছেলে। সহকারি কমিশানার (ভূমি) মোঃ মায়েনউদ্দিন জানান, নুরুজ্জামান তাদের শরিকানা জমি ৭ভাইয়ের মধ্যে চার ভাইয়ের সাথে রেজিষ্ট্রি করে নেয়। কিন্তু আরও ৩ ভাই তার নামে রেজিষ্ট্রি দেয়নি। কিন্তু তিনি সাত ভাই রেজিষ্ট্রি দিয়েছে উল্লেখ করে ওই জমির জাল দলিল তৈরি করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়,মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের নুরুজ্জামান একটি জমির ৭ জন শরিকানার মধ্যে ৪ জনের নিকট থেকে জমি কিনে জমি রেজেষ্ট্রি করেন। পরে জহিরুল নামের এক মুহুরীকে দিয়ে ঘুষের বিনিময়ে ৭ জনের নাম বসিয়ে ওই জমির নাম খারিজ করতে আসেন। এদিকে নাম খারিজ করার জন্য শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি চলাকালে সহকারি কমিশনার মোঃ মাইনউদ্দিন দুটি দলিলে দুই রকম স্বাক্ষর দেখে বিষয়টি সন্দেহ হয়। পরে নুরুজ্জামানকে জেরা করার এক পর্যায়ে  নুরুজ্জামান ঘুষের বিনিময়ে জাল দলিল করার কথা স্বীকার করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধির ১৮৬১ এর ১৭১ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে তাকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। 

Post Top Ad

Responsive Ads Here