কেন্দ্র ঘোষিত ৩০শে ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবসে মেহেরপুর জেলা বিএনপি’র সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

কেন্দ্র ঘোষিত ৩০শে ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবসে মেহেরপুর জেলা বিএনপি’র সমাবেশ


মেহের আমজাদ,মেহেরপুর//
কেন্দ্র ঘোষিত “৩০শে ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস” কর্মসূচীর আলোকে  গণতন্ত্র পূনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার অঙ্গীকারে সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি । গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন। সমাবেশ পরিচালনা করেন পৌর বিএনিপ’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন,সহ-সভাপতি আব্দুর রহমান,ইলিয়াছ হোসেন,্্ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো ও আব্দুর রশিদ প্রমুখ। এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম.এ.কে খায়রুল বাশার,শহিদুল ইসলাম,শেখ সাঈদ আহমেদ,জেলা বিএনপি’র উপদেষ্টা তোজাম্মেল হোসেন, ইদ্রিস আলী দেওয়ান,জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আঃ আওয়াল, মনিরুজ্জামান গাড্ডু, আরজুল্লাহ মাস্টার বাবলু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি ফজলু খান, হাবিব ইকবাল, আবু ইউসুফ মিরন,হাফিজুর রহমান, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু,জেলা যুবদল সভাপিত জাহিদুল হক জাহিদ,সাধারন সম্পাদক কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারন সম্পাদক আজমল হোসেন মিন্টু,জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন,সিনিয়র সহ-সভাপতি মাসুদ কলিন ডন,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।  

Post Top Ad

Responsive Ads Here