মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা দিকে দিকে মেহেরপুর পুলিশ লাইন্স মিলনায়তনে মেহেরপুরের বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের পতœী শামসুন্নাহার বিউটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতির মেহেরপুর জেলা শাখার সভানেত্রী মিসেস তাহেরা রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম সহ পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

