অটোরিকশায় বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার ২ বান্ধবী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯

অটোরিকশায় বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার ২ বান্ধবী

সময় সংবাদ ডেস্ক//
মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল শুক্রবার রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে দুই বান্ধবী গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা হয়েছে। একজনের স্বামী বাদী হয়ে আজ শনিবার বিকেলে কমলগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন।

পুলিশ গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে দুই নারীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়। পুলিশ আটক সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে মৌলভীবাজার আদালতে পাঠিয়েছে।

Post Top Ad

Responsive Ads Here