ধনবাড়ীতে যৌতুক লোভী নামধারী সংবাদিক স্বামীর হতে স্ত্রী নির্যাতনের শিকার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯

ধনবাড়ীতে যৌতুক লোভী নামধারী সংবাদিক স্বামীর হতে স্ত্রী নির্যাতনের শিকার

ডেস্ক সংবাদ:
“যৌতুক নেওয়া দেয়া শাস্তিযোগ্য অপরাধ” সরকারের এমন আইন থাকলেও তারই উল্টো চিত্র ফুটে উঠেছে টাঙ্গাইলের ধনবাড়ীতে। ধনবাড়ীতে যৌতুক লোভী স্বামী জিয়াউল হক বাবুলের হাতে যৌতুকের জন্য নির্মম অত্যাচারের শিকার হয়েছেন গৃহবধূ সানজিদা আক্তার লাবনী।

২০১৯ সালে মধুপুর উপজেলার পৌর শহরের বোয়ালী গ্রামের নূরুল ইসলামের এর স্কুল পড়–য়া মেয়ে লাবনী কে ৪ লক্ষ টাকা যৌতুক দিয়ে পাশর্^বর্তী ধনবাড়ী পৌর শহরের খাসপাড়া গ্রামের রেজাউল হক এর ছেলে গাড়ী চালক বাবুল এর কাছে। সুখেই চলছিল স্বামীর সংসার কিন্তু যৌতুকের দাবীতে গৃহবধূ লাবনী কে মাঝে মধ্যেই মানসিক শারিরিক অত্যাচার করত গাড়ী চালক বাবুল। 

নির্যাতনের শিকার বাবুলের স্ত্রী গৃহবধূ লাবনী জানায়, ২০১৯ সালের এপ্রিল মাসের ৩ তারিখে বাবুলের সাথে আমার বিয়ে হয় । বিয়ের সময় ৪ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ টাকা বাড়ী থাকার কারনে বাবুল কাবিন বাকী রাখে। পরে বাকী ১ লক্ষ টাকা নগত বুঝিয়া পেয়ে বিয়ের ১ মাস পরে কাবিন করে। বাবুল গোপনে আমাকে ছাড়া আরো ৪ টি বিয়ে করেছে। বাবুলের প্রথম স্ত্রীর ঘরে একটি ছেলে সহ দুইটি মেয়ে সন্তান রয়েছে।

রাত নেই দিন নেই বাবুল আমাকে তার ঘরে রেখেই মাঝে মধ্যেই অন্য মেয়ে নিয়ে আসত । আমি কিছু বলতে গেলেই আমার স্বামী বাবুল অমানবিক মারপিট করত। বাবুল আমাকে বলে সে নতুন গাড়ী কিনবে বলে বাবার বাড়ী থেকে মোটা অংকের টাকা এনে দিতে বলে না করলে বাবুল আমার শরীরে বিষ ঢেলে দেয়। পরে আমার অবস্থা মরাপূর্ণ হলে বাবুল আমার বাবার বাড়ীতে মোবাইল করে আমার বাবা, নানা কে ডেকে এনে তাদের কাছে আমাকে আমার বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। বাবুল আমাকে মিথ্যা বলে বিয়ে করেছে। আমাকে বিয়ে করার আগে বাবুল আরো চার টি বিয়ে করেছে। 

গৃহবধূ লাবনী ও তার মা রহিমা আরো জানান, বাবুল সাংবাদিক পরিচয় দিয়ে যেখানে যায় সেখানেই বিয়ে করে মোটা অংকের যৌতুক নিয়ে কিছু দিন সংসার চলার পর তাদের কে মিথ্যা চুরির অপবাদ অথবা যৌতুকের মোটা অংকের টাকা এনে দেওয়ার কথা বলে মারপিট করে বাবার বাড়ী পাঠিয়ে দেয়। নামধারী ভূয়া টিভি চ্যানেল স্বাধীন বাংলা নিউজ টিভি নামে কথিত টিভি চ্যানেলের স্টিকার বাবুলের ব্যবহৃত প্রাইভেট কার গাড়ীতে লাগিয়ে ঘুরে বেড়ায়। সাংবাদিকের পরিচয় শুনে কেউ কিছু বলতে সাহস পায়না। কালিহাতী উপজেলায় সাদিয়া নামের এক মেয়ে কে বিয়ে করে পরে তাকে যৌতুকের 
আমি আমার অত্যাচারী যৌতুক লোভী স্বামী প্রতারক নামধারী ভূয়া কথিত হলুদ সাংবাদিক জিয়াউল হক বাবুল এর অত্যাচার থেকে মুক্তি চাই । আমি আমার যৌতুক লোভী স্বামী প্রতারক নামধারী ভূয়া কথিত হলুদ সাংবাদিক জিয়াউল হক বাবুল এর বিরুদ্ধে আইননের দারস্ত হব মামলা করব। তাই বাবুল এর শাস্তির জন্য মাননীয় পুলিশ সুপার সার্কেল মধুপুর সহ সর্বস্তরের প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

এব্যাপারে জিয়াউল হক বাবুলের বাড়ীতে তার কাছে জানতে চাইলে সাংবাদিকের পরিচয় শুনে তিনি কোন কথা বলেননি ।

Post Top Ad

Responsive Ads Here