রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


শিমুল চন্দ্র দাস, রাজবাড়ী প্রতিনিধি: 
রাজবাড়ীর কালুখালী থেকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা একাধিক আগ্নেয়াস্ত্র, গুলিও ইয়াবাসহ রঞ্জু খান নামক এক জলদশ্যুকে গ্রেপ্তার করেছে। রঞ্জু জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের ফজলুল হক খানের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পাবনা থেকে জলদশ্যু রনজু তার গ্রামের বাড়ীতে ফিরছেন। 

ওই সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত দের টার জেলা গোয়েন্দা শাখার সদস্যরা জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের শেখপাড়া রাস্তার উপর থেকে রঞ্জুকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি দেশি তৈরী ওয়ান স্যুটারগান ও চার রাউন্ড গুলি এবং ২শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। দশ্যু রঞ্জুর নামে রাজবাড়ী কালুখালী থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here