রাজবাড়ী প্রতিনিধি:
শনিবার সকাল আটটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে শুক্রবার রাত তিনটায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়কে যাত্রীবাহী বাসের সিরিয়াল দেখা গেছে। গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পাঁচ কিলোমিটারের অধিক এলাকার সড়কে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ আবু আব্দুল্লাহ রনি জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ৩ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। যে কারণে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। বর্তমানে এরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।

