গোবর ও গোমুত্র দিয়ে সাবান-টুথপেস্ট বিক্রি করে কোটিপতি! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ০৩, ২০২০

গোবর ও গোমুত্র দিয়ে সাবান-টুথপেস্ট বিক্রি করে কোটিপতি!

সময় সংবাদ ডেস্ক//
ভারত সরকার সম্প্রতি ঘোষণা করে গরুজাত পণ্যের কোনো উদ্যোগ নিলে তাতে সরকার ৬০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে। সেই ঘোষণা অনেককেই আগ্রহী করে তুলেছে নতুন একটি ব্যবসায়। গোবর থেকে তৈরি সাবান, শ্যাম্পু, ফেইসওয়াশ, এমনকি টুথপেস্টও তৈরি হচ্ছে এবং সেগুলো বিক্রিও হচ্ছে প্রচুর।

এসব পণ্য বিক্রির জন্য নিয়মিত অর্ডার পড়ছে অ্যামজন, ফ্লিপকার্ট বা ই-বে’র মতো বড় বড় অনলাইন শপিং সাইটগুলোতে। মুম্বাইয়ের ৩৬ বছর বয়সী উমেশ সনি একজন মাইক্রোবায়োলজিস্ট। তিনি প্রতিষ্ঠা করেছেন কাওপ্যাথি নামের একটি প্রতিষ্ঠান। ২০১২ সাল থেকে তিনি গরুর গোবর দিয়ে নানান পণ্য তৈরি করছেন। এরমধ্যে জনপ্রিয়তা পেয়েছে সাবান।

আধুনিক প্রযুক্তির সাহায্যে গরুর গোবর থেকে তিনি আরও নানান ধরনের পণ্য তৈরি করেন। যেমন গোবরের শ্যাম্পু, গোবরের টুথপেস্ট। তিনি জানান, প্রথম দিকে মূলত এসব পণ্য তিনি গিফট করতেন। আর এখন ১৪টি দেশের ৪০০ এর বেশি পাইকারি দোকানে তিনি পণ্য পাঠান। বর্তমানে তার কোম্পানির বার্ষিক টার্নওভার আড়াই কোটি রুপির বেশি। সম্প্রতি তিনি গরুর মূত্র প্রক্রিয়াজাত করে তা থেকে কফিও তৈরি করেছেন।

Post Top Ad

Responsive Ads Here