হইচই হবে, মিছিল হবে, ভোটের দু’দিন আগে সব ঠাণ্ডা: মওদুদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ০৩, ২০২০

হইচই হবে, মিছিল হবে, ভোটের দু’দিন আগে সব ঠাণ্ডা: মওদুদ

সময় সংবাদ ডেস্ক//
ঢাকার দুই সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত ‘স্বাধীনতা ও ভোটাধিকার হরণ এবং আজকের বাস্তবতা’ শীর্ষক আলোচনাসভায় এ সংশয় প্রকাশ করেন তিনি। 

এসময় তিনি আরও বলেন, নির্বাচনে খুব হইচই হবে, মিছিল হবে, নির্বাচনের দুদিন আগে দেখবেন সব ঠাণ্ডা। একদিকে গ্রেফতার, অন্যদিকে ভোট চলছে।

মওদুদ আহমদ বলেন, আমরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণ যদি ভোট দিতে পারে তা হলে বিপুল ভোটে আমরাই নির্বাচিত হব। কিন্তু সরকার এই নির্বাচন করছে লোক দেখানোর জন্য।

তিনি বলেন, ২০১৯ সাল আমাদের মাঝে অভিশাপ হয়ে থাকবে। এ বছর সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সরকারের বড় দুর্বলতা হলো জনগণের ভোটে নির্বাচিত হয়নি, ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছে। সরকারের এই নির্বাচন লোক দেখানো নির্বাচন।

Post Top Ad

Responsive Ads Here