জুনিয়র স্কুল পরীক্ষায় বরিশালে ২য় স্থান অর্জনকারী ভোলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০১, ২০২০

জুনিয়র স্কুল পরীক্ষায় বরিশালে ২য় স্থান অর্জনকারী ভোলা



এ,কে এম গিয়াসউদ্দিন (ভোলা)ঃ
বরিশাল শিক্ষা বোর্ডের মধ্য ভোলা জেলা ২য় স্থান অর্জন করেছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা  - ২০১৯।

সুত্র জানায় আজ প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ভোলা জেলায় পাসের হার ৯৭.৮২। ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের মধ্যে  ২য় স্থান অর্জন কারী ভোলা জেলা।

এ বছর জেলার ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট পরীক্ষায় অংশ নিয়েছে ২১ হাজার ১৫৫জন। যাদের মধ্যে পাস করেছে ২০ হাজার ৬৯৪জন। এদের মধ্যে ছাত্র ৯ হাজার ৪৯৪ এবং ছাত্রী ১১ হাজার ২০০।

জেলায় এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭৭৫জন। যাদের মধ্যে ছাত্র ৩১৫ এবং ছাত্রী ৪৪৮জন। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেন।

ফলাফল বিশ্লেষনে এ বছর ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এছাড়াও পরীক্ষার্থীর সংখ্যাও ছিলো বেশী। জেলায় ২১ হাজার ৯১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেছিলো ২১ হাজার ১৫৫জন।




Post Top Ad

Responsive Ads Here