ভোলা লালমোহনে কেন্দ্র সচিব সহ ৫ কক্ষ পরিদর্শক বহিষ্কার ও জেল জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২০

ভোলা লালমোহনে কেন্দ্র সচিব সহ ৫ কক্ষ পরিদর্শক বহিষ্কার ও জেল জরিমানা


এ,কে এম গিয়াসউদ্দিন, ভোলা:
ভোলার লালমোহন  এসএসসি’র / সমমান পরীক্ষায় নানান অনিয়মের প্রেক্ষিতে   পদার্থ বিজ্ঞান ও ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র থেকে সচিব সহ ৫কক্ষ পরিদর্শককে বহিস্কার ও জেল জরিমানা করা হয়েছে।


আজ সোমবার(১৭ফেব্রুয়ারী) লালমোহন  উপজেলার ধলীগৌরনগর পরীক্ষা কেন্দ্রে অনিয়ম করার দায়ে তাদেরকে বহিস্কার ও জেল জরিমানা করা হয়।

সুত্র জানায়  নিদিষ্ট বিষয়ের শিক্ষক কক্ষ পরিদর্শনে দেওয়ায় কেন্দ্র সচিব মুহাম্মদ মীজান উর রসীদকে ২বছরের জন্য বহিস্কার ও ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

  লালমোহন উপজেলা নির্বাহি অফিসার হাবীবুল হাসান রুমি এ বহিষ্কার ও জরিমানা করেন। 

একই সাথে কেন্দ্র পরিদর্শক শিক্ষক নেপাল চন্দ্রকর ,হাসানুজ্জামান,মনিরকেও বহিস্কার করা হয়। এবং গজারিয়া গালর্স স্কুল এণ্ড কলেজ কেন্দ্র থেকে উত্তরপত্র কারেকশন করে দেওয়ার অভিযোগে ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষ পরিদর্শক শিক্ষক আব্দুর রহমানকে ১মাসের কারাদণ্ড দেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।

Post Top Ad

Responsive Ads Here