ধনবাড়ীতে ১০ দোকানে অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২০

ধনবাড়ীতে ১০ দোকানে অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি!


হাফিজুর রহমান.ধনবাড়ী প্রতিনিধি:টাঙ্গাইলের ধনবাড়ীর ১০ দোকানে অগ্নিকান্ডে  লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, গত বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী ২০ইং) রাতে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজারের মতিন মার্কেটের ১০ টি দোকান- দুলাল বস্ত্রালয়ের লেপ তোষকের দোকান, গিয়াস উদ্দিনের হার্ডওয়ারের দোকান, আকবর হোসেনের টিভি মেরামতের দোকান, সুরুজ্জামান খেলাঘর, আরিফ গার্মেন্টর্স,লাল মিয়া মিষ্টান্ন ভান্ডার , তোফাজ্জল ইলেকট্রনিক্সে, শাহীন ইলেকট্রিক ইসমাইল হোসেনের রড় সিমেন্টের দোকানে আগুন লেগে দোকানের সকল মালামাল পুড়ে যায়।

বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে। দ্রæত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টাব্যাপী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রে আনে। এতে প্রায় ১৫  লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাতক্ষনিকভাবে ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া ও বীরাতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Post Top Ad

Responsive Ads Here