ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২০

ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১

হাফিজুর রহমান.ধনবাড়ী প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ধনবাড়ী বাজার পরিবেশক সমিতির সদস্য ও প্রাণ চকলেট গ্রুপের এক এসআর  নিহত হয়েছেন।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো. চাঁন মিয়া জানান, গত বৃহস্পতিবার(২৭ ফেব্রæয়ারী ২০ইং) রাতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নলহরা(নল্যা) বাসস্ট্যান্ডের পূর্বপাশে আকাশ ইটভাটার সামনে  ঢাকাগামী একটি ট্রাকের সাথে দিগপাইদগামী অটো চর্জারের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটো চালক ও একজন যাত্রী সহ দুইজন গুরুত্বর আহত  হন।

ধনবাড়ী থানা পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে অটোতে থাকা যাত্রী ও অটোচালক ধনবাড়ী বাজার পরিবেশক সমিতির সদস্য ও প্রাণ চকলেট গ্রুপের এক এসআর  কে  আহতবস্থায়  উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

অটোচালক ধনবাড়ী বাজার পরিবেশক সমিতির সদস্য ও প্রাণ চকলেট গ্রুপের এক এসআর  ছানোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে ধনবাড়ী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারা তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে ধনবাড়ী থানা পুলিশ আটক করেছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান। 


Post Top Ad

Responsive Ads Here