গুজবে কান না দেয়ার আহ্বান জানালেন অতিরিক্ত পুলিশ সুপার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

গুজবে কান না দেয়ার আহ্বান জানালেন অতিরিক্ত পুলিশ সুপার


জেলা  প্রতিনিধি  চাঁপাইনবাবগঞ্জ: গুজব প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার আয়োজনে থানা চত্বরে এ সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান।  

এসময় তিনি বলেন, স্বার্থান্বেষী গোষ্ঠি গুজব ছড়িয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাই. তাদের থেকে সাবধান থাকতে হবে। এটিকে পুঁজি করে একটি মহল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সামাজিক যোগোযোগ ফেসবুকের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তাদেরকে সনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। গুজব সৃষ্টির দায়ে ইতিমধ্যে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাহিনী সর্বদা সজাগ রয়েছে।

কোন গুজবে কান না দিয়ে আলেমদের উদ্যোশ্যে বলেন, এক শ্রেনীর স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য সমাজ তথা দেশকে অস্থিতিশীল করতে চাই। সবসময় তাদের বিষয়ে আলেম ওলামাদের সতর্ক থাকতে হবে। কারণ আলেম ওলামারা সমাজের সম্মানী ব্যক্তি। আপনারা নিজ নিজ অবস্থান থেকে খুতবায় প্রকৃত ঘটনা জানাতে হবে। সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃংখলা রক্ষাকারীবাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি। 

সদর মডেল থানার ওসি মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ।

 এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন পরিষদের চেয়ারম্যান, ধর্মীয় নেতা ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ। 

Post Top Ad

Responsive Ads Here